বিশ্ব পর্যটন দিবস
ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত, ব্রহ্মপুত্র নদকে ঘিরে মহাপরিকল্পনা
ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ব্রহ্মপুত্র নদসহ জেলার ঐতিহাসিক স্থানগুলোকে পর্যটনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটন খাতের টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বালিয়াটি ও তেওতা জমিদার বাড়ি: মানিকগঞ্জে পর্যটনের নতুন দুয়ার উন্মোচনের ডাক
মানিকগঞ্জের ঐতিহাসিক বালিয়াটি ও তেওতা জমিদার বাড়িসহ নদীতীরবর্তী অঞ্চলকে ঘিরে পর্যটন শিল্পের বিকাশের জোর দাবি জানানো হয়েছে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় বক্তারা জেলার প্রাচীন নিদর্শনগুলোর যথাযথ সংরক্ষণ ও আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস উদযাপিত
সাগরকন্যা কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করতে কুয়াকাটা সৈকতে সমবেত হন পর্যটক ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
মুন্সীগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত: গুরুত্ব পেল ডিজিটাল প্রযুক্তি ও এআই
মুন্সীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও সেমিনারের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় পর্যটন শিল্পের প্রসারে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
শরীয়তপুরে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত: প্রযুক্তি ও নদী-ঐতিহ্যকে কাজে লাগানোর আহ্বান
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমাত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় শরীয়তপুরের সমৃদ্ধ নদী, ঐতিহ্য ও সংস্কৃতিকে কাজে লাগিয়ে আধুনিক পর্যটন শিল্প গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।
কক্সবাজার ম্যারাথনে বান্দরবানের দুই দৌড়বিদের সাফল্য
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত ‘বে অব বেঙ্গল কক্সবাজার ম্যারাথনে’ অংশ নিয়ে সাফল্য পেয়েছেন বান্দরবান হিল রানার্স কমিউনিটির দৌড়বিদেরা। ১০ কিলোমিটার ভেটেরান ক্যাটাগরিতে সা অং প্রু মারমা (ক্যক্য) প্রথম রানার আপ এবং ডা. শান্তানু দাশ দ্বিতীয় স্থান অর্জন করেছেন।